ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীর হাতে অর্থ সহায়তা তুলে দেন।
ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। গত ৫ জুন সকালে অগ্নিকাণ্ডে ভূরুঙ্গামারী বাজারের শতাধিক দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।
কুড়িগ্রাম জেলা আমির বলেন, আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর সহায়তা আর কঠোর পরিশ্রম করলে আপনারা সফলকাম হবেন।



