মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র শরিয়াহ সুপারভাইজারি কমিটির ২২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান প্রখ্যাত শরিয়াহ স্কলার প্রফেসর ড. আবু ইউসুফ মো: নেহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোহাম্মদ জাকারিয়া এবং প্রফেসর ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সরকারসহ শরিয়াহ সেক্রেটারিয়েট ও ইসলামী ব্যাংকিং ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের শরিয়াহ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।



