বিশেষ সংবাদদাতা
সমাজে বসবাসরত নি¤œ আয়ের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মসুর ডাল ও ভোজ্যতেল কেনার চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত চারটি প্রস্তাবের মোট আর্থিক মূল্য প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে প্রতি কেজি ৮১ টাকা ৪৭ পয়সা দরে এ ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
এ দিকে নি¤œ আয়ের এক কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে সরবরাহের লক্ষ্যে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার আরো একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি লিটার পাম অলিনের মূল্য হবে ১৮৩ টাকা ৯৫ পয়সা।
এ ছাড়া বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার আরেকটি প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড (উৎস : তানজানিয়া) থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য দাঁড়াবে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
১,৩৫৬ কোটি দুই কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে
এ দিকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই এলএনজি আমদানিতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫৬ কোটি টাকা।
গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, আগামী ১৪-১৫ জুলাই ২০২৬ সময়ের জন্য ৩১তম কার্গো এবং ২০-২১ জুলাই ২০২৬ সময়ের জন্য ৩৩তম কার্গো এলএনজি আমদানি করা হবে। এজন্য মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮৯ টাকা (এআইটিসহ)
দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি’ প্রকল্পের আওতায় ৮ লাখ ৫০ হাজার ৫০০ জন যুবককে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৯৫৬ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৭৩১ টাকা ব্যয়ে ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।



