চীনা আইনের বিরুদ্ধে অনশনে ৩ তিব্বতি নেতা

Printed Edition

এএনআই

বেইজিংয়ের বিতর্কিত ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন’-এর প্রতিবাদ এবং প্রাণ বিসর্জন দেয়া তিব্বতি অধিকারকর্মী লোবগা রাংজেনের স্মৃতিতে শুরু হওয়া অনশন কর্মসূচি টানা ১৯ দিনে গড়িয়েছে। তিব্বতি জনগণের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরতে তিব্বতি যুব কংগ্রেসের (টিওয়াইসি) উদ্যোগে বর্তমানে বিশ্বজুড়ে এ প্রতিবাদ আন্দোলন পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালায় নির্বাসিত তিব্বত সংসদের তিনজন সদস্য আনুষ্ঠানিকভাবে এ অনশনে অংশ নিয়েছেন। বিতর্কিত আইনটি বাস্তবায়নের তীব্র নিন্দা জানানো এবং জাতিসঙ্ঘের মাধ্যমে চীনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবিতে তারা কর্মসূচিতে যোগ দেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে টিওয়াইসির সাধারণ সম্পাদক তেনজিন লোবসাং জানান, তাদের এই অনশন কর্মসূচির ১৯ দিন পূর্ণ হলো।