সড়কে ময়লা ফেলায় ভোগান্তিতে পথচারীরা। নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে যত্রতত্র আবর্জনা ফেলায় সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। সড়কের একাংশজুড়ে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে; যা পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহনচালকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করলেও নিয়মিত বর্জ্য অপসারণের অভাব এবং অসচেতনভাবে ময়লা ফেলায় পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে আবর্জনা ছড়িয়ে পড়ে ড্রেনেজ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে, ফলে জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে। ছবিটি নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে তুলেছেন আমাদের আলোকচিত্রী জয়নাল আবেদীন আজাদ।



