ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে কেপ ভার্দে। তার পুরস্কারস্বরূপ এবার দলটির অ্যাটাকিং মিডফিল্ডার ২৮ বছর বয়সী জোবানে ক্যাবরালকে দলে ভেড়ালো ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব গ্রেমিয়ো। সদ্য বিশ্বকাপ খেলা এই তারকার সাথে দেড় বছরের চুক্তি করেছে ক্লাবটি। ক্রুজেইরোর বিপক্ষে একটি প্রীতিম্যাচে জয়ের পর গ্রেমিয়োর কোচ লুইস কাস্ত্রো উচ্ছ্বাস প্রকাশ করে কোচ লুইস কাস্ত্রো, ‘ক্যাবরাল বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। সে একই সাথে বাঁ প্রান্তে এবং মাঝমাঠে খেলতে পারদর্শী। আমাদের দলের খেলোয়াড়রা এই মৌসুমের লক্ষ্য অর্জনে দারুণ প্রতিশ্রুতিবদ্ধ, আমার বিশ্বাস ক্যাবরাল দ্রুতই আমাদের স্কোয়াডের সাথে মানিয়ে নিতে পারবে।’
পর্তুগালের ক্লাব এস্ট্রেলা আমাদোরার হয়ে খেলা ক্যাবরাল জুলাই মাসে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হন। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। একটি স্পেনের বিপক্ষে ড্র করা ম্যাচ এবং অন্যটি আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ে।



