আলজাজিরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে তার ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিনজন জ্যেষ্ঠ বিচারক।
কানাডার বিচারক কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি গানসু গত বুধবার যৌথভাবে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করেন। আরজিতে তারা অভিযোগ করেন, সম্পূর্ণ বিচারবহির্ভূত চাপ প্রয়োগের উদ্দেশ্যে অন্যায়ভাবে তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মূল ল্য ছিল আইসিসির বিচারকদের শাস্তি দেয়া এবং মার্কিন প্রশাসনের স্বার্থে নতিস্বীকার করতে বাধ্য করা। মূলত, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার ঐতিহাসিক সিদ্ধান্তের পর গত বছর ট্রাম্প প্রশাসন আইসিসির বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই বিতর্কিত পদেেপর কারণে যুক্তরাষ্ট্রে থাকা এই বিচারকদের সব ধরনের সম্পত্তি ও তহবিল জব্দ করা হয় এবং তাদের সাথে যেকোনো আর্থিক লেনদেনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
দায়েরকৃত অভিযোগে বিচারকরা উল্লেখ করেছেন, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা স্পষ্টত আইনের পরিপন্থী এবং এটি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক মতা আইনের চরম লঙ্ঘন। কোনো ধরনের প্রকৃত জাতীয় জরুরি অবস্থা বা যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হওয়া অস্বাভাবিক হুমকির আইনি ভিত্তি ছাড়াই এই একক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আর্থিক ও ব্যক্তিগত স্বার্থকে সরাসরি ল্যবস্তু বানিয়ে আইসিসির অন্য বিচারকদের মনে ভয় ও চাপ সৃষ্টির ল্েযই এই কাজ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে বিচারকরা বর্তমানে ক্রেডিট কার্ড ব্যবহার, স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণ, আমাজন ও গুগলের মতো সাধারণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, যাতায়াতের জন্য ভ্রমণের টিকিট বুকিং এবং এমনকি অনেক েেত্র জরুরি স্বাস্থ্যবিমা প্রাপ্তি থেকেও বঞ্চিত হচ্ছেন।



