ইনিংস ব্যবধানে জয় পূর্বাঞ্চলের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৮২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল মধ্যাঞ্চল। পূবাঞ্চলের বিপক্ষে ইনিংস হার এড়াতে তাদের দরকার ছিল আরো ৭৪ রান। তবে তা করার আগেই অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছে মধ্যাঞ্চল।

বিসিএলের প্রথম রাউন্ডে তৃতীয় দিনেই দক্ষিনাঞ্চলের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল উত্তরাঞ্চল। এবার চতুর্থ দিনের সকালে বড় জয় নিশ্চিত করেছে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলকে ইনিংস এবং ৫৩ রানে হারিয়েছে মুশফিকুর রহীম-মুমিনুল হক-অমিত হাসানদের পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৮২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল মধ্যাঞ্চল। ইনিংস হার এড়াতে তাদের দরকার ছিল আরও ৭৪ রান। তবে তা করার আগেই অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছে মধ্যাঞ্চল। ৭ উইকেটে ৮২ রান নিয়ে খেলা শুরু করা মধ্যাঞ্চল থেমেছে মাত্র ১০৩ রানে। ইনিংস এবং ৫৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে ইবাদত ৪টি, খালেদ আহমেদ তিনটি, হাসান মুরাদ দু’টি ও তোফায়েল একটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

মধ্যাঞ্চল ইনিংস : ৩০৭ ও ২৮ ওভারে ১০৩ (আগের দিন ৮২/৭) (রকিবুল ১১, সাদমান ৮, এনামুল ০, ইকবাল ৫*; খালেদ ৩/২৭, ইবাদত ৪/২৮, তোফায়েল ১/২২, মুরাদ ২/২৩)।

পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৪৬৩

ফল : ইনিংস ও ৫৩ রানে জয়ী পূর্বাঞ্চল।

ম্যাচ সেরা : অমিত হাসান।