ইলেকট্রনিকস পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস রাজধানীতে তাদের নিজস্ব শোরুমে ‘সনি-র্যাংগসের সারপ্রাইজ আওয়ার অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে।
বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিকস পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের সনি-র্যাংসের সারপ্রাইজ আওয়ার অফার-এ ক্রেতা সাধারণের জন্য থাকছে আর্কষণীয় সব অফার, ফ্রি গিফট ও ডিসকাউন্ট। তা ছাড়াও দিনের নির্দিষ্ট একটি সময়ে থাকছে সারপ্রাইজ ডিসকাউন্টের চমক। যেখানে ক্রেতা পাবেন রেগুলারের অফার মূল্যের চেয়েও বিশেষ মূল্য ছাড়। প্রতিদিনের সনি-র্যাংসের সারপ্রাইজ আওয়ার অফারের ‘সারপ্রাইজ আওয়ার’ জেনে নিতে চোখ রাখতে হবে সনি-র্যাংগসের অফিসিয়াল ফেসবুক পেইজ ও অনলাইন স্টোর ংযড়ঢ়.ৎধহমং.পড়স.নফ -তে।
ক্যাম্পেইন উদ্বোধন করেন সনি-র্যাংগসের মার্কেটিং বিভাগের সব র্কমর্কতা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব বিক্রয় মাধ্যমে একযোগে চলবে। বিজ্ঞপ্তি।



