মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫টি এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ১২৮ কেজি সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া ও বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকরা।
এ বিষয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা জানান, এদিকে প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, উপজেলায় জন্য মোট ১৬ কার্টুনে ১২৮ প্যাকেটে সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। প্রতিষ্ঠান প্রধানদের হাতে যা স্বচ্ছতার ভিত্তিতে তুলে দেয়া হয়েছে এবং সঠিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।



