নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৮ দফা পরিকল্পনা বাস্তবায়ন, জন-জিজ্ঞাসা ও আলাপবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ। সদর উপজেলা যুবদলের সাবেক নেতা মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ। সভায় প্যানেল আলোচক ছিলেন- অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, মাওলানা শহিদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ৮ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।