খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইসিবির বিশেষ দোয়া

Printed Edition
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইসিবির বিশেষ দোয়া
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইসিবির বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো: নূরুল হুদা, আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং মহাব্যবস্থাপকরাসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।