শেরপুরে গৃর্দ্দানারায়ণপুর ও কলেজ মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এসব বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো: বেল্লাল হোসেন।
পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দু’টি উদ্বোধনী সভায় আরো বক্তব্য দেন নবারুন স্কুলের অধ্যক্ষ আনোয়ার হাবিব কমল, শিক্ষক খুরশিদ আলম রিনু, নবারুন শিক্ষা পরিবারের পরিচালক তরুন চক্রবর্তী, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি মো: রমজান আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর। সভায় অঞ্চল প্রধান মো: বেল্লাল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিংয়ের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। বিজ্ঞপ্তি।



