শিশু কল্যাণ পরিষদের প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার উদ্বোধন

Printed Edition

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নবনির্মিত আব্দুল গণি খান ও বাশিকপ ভবনে দি দাউদি বোহরা কমিউনিটি ঢাকা-বাংলাদেশের সহায়তায় ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’ এর উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন এমপি। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে (২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০) আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন দি দাউদি বোহ্রাস কমিউনিটি, ঢাকা, বাংলাদেশের প্রেসিডেন্ট ইউসুফ আব্বাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ডা: মাখদুমা নার্গিস। মঞ্চে আরো উপস্থিত ছিলেন, দি দাউদি বোহ্রাস কমিউনিটি, চট্টগ্রাম-বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব খুজাইমা ফখরুদ্দিন রামপুরাওয়ালা।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রমের ভুয়শী প্রশংসা করেন। প্রতিবন্ধীদের সেবা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী এ প্রতিষ্ঠানের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। বিজ্ঞপ্তি।