শন টেইটের চোখে টাইগার পেসাররা

Printed Edition
শন টেইট, শরিফুল ইসলাম
শন টেইট, শরিফুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কয়েক মাস নিবিড়ভাবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। দায়িত্ব ছাড়ার পরও যোগাযোগটা ছাড়েননি। সম্প্রতি তার দেশে গিয়েই অবিশ্বাস্যভাবে টেস্ট জিতে বাংলাদেশ। তার বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশ দলের নতুন পেস শক্তিসহ নানা বিষয়।

টাইগারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘প্রথম টেস্ট ম্যাচটা এক কথায় দারুণ ছিল। আমি জানতাম বাংলাদেশ লড়াই করবে, তবে জয়ের ইতিহাস গড়বে তা ভাবিনি... দ্বিতীয় টেস্টে বেশ কিছু চ্যালেঞ্জ সামলাতে হয়েছে, যেটা স্বাভাবিক। তবে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট জয় নিয়ে ফেরা মোটেও মুখের কথা নয়। বাংলাদেশ বেশ ভালো বোলিং আক্রমণ নিয়ে জবাব দিয়েছে। বাইরে থেকে দেখলে এটা অবশ্যই বড় একটা অঘটন। তবে গত এক বছর আমি বাংলাদেশ দলের সাথে ছিলাম বলে পুরোপুরি অবাক হইনি। অস্ট্রেলিয়া তাদের সেরা খেলাটা খেলতে পারেনি, আর বাংলাদেশ ছিল নিজেদের সেরা রূপে। সমীকরণটা খুবই সরল।’

প্রথম টেস্টে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘বাংলাদেশের পেস বোলিংয়ের গভীরতা দারুণ। বর্তমানের ৭-৮ জন পেসারের মধ্যে যেকোনো কাউকে খেলানো হোক না কেন, সবাই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে তৈরি। শরিফুল কিংবা রানা না থাকলেও তাসকিন, এবাদত ও হাসান তো ইদানীং টেস্ট খেলছেই। পাইপলাইনে খালেদও আছে। বাংলাদেশের হাতে বিকল্পের রয়েছে।’

এই দল নিয়ে তার কাজের বর্ণনা দিলেন এভাবে, ‘টেকনিক নিয়ে খুব একটা মাথা ঘামাইনি... ডেটা অ্যানালিটিক্স বা ওয়ার্কলোড নিয়েও খুব বেশি আলোচনার প্রয়োজন পড়েনি। আমার মূল কাজ ছিল পেসারদের সাথে একটি মানসিক মেলবন্ধন বা আত্মিক সম্পর্ক গড়ে তোলা।’

টেস্ট র‌্যাংকিংয়ে দলটার উন্নতি কিভাবে দেখছেন?

সামনেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। ‘টেস্ট ও সাদা বলের ম্যাচ সব মিলিয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জ। টিভিতে খেলাটা দেখার জন্য মুখিয়ে আছি। ওখানকার উইকেটগুলোতে অবশ্য আগের চেয়ে খানিকটা পরিবর্তন এসেছে। ব্যাটারদের জন্য ভালো হলেও আমি জানি, টেস্টের শুরুতেই নতুন বলে পেসাররা বেশ সুবিধা পেতে পারে। টি-২০, ওয়ানডে কিংবা টেস্ট যেকোনো সংস্করণেই এখন বাংলাদেশের বোলিং আক্রমণ বিশ্বমানের। জাতীয় দলের সাথে সেই একটা বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। সময়টা দারুণ কেটেছে এবং আমি নিশ্চিত, সামনে তারা আরো অনেক জয় উপহার দেবে। পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে। পেসাররা এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।