সাতকানিয়ায় পার্ক-ভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Printed Edition
সাতকানিয়ায় পার্ক-ভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
সাতকানিয়ায় পার্ক-ভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্ক-ভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী দুই হাজার ৫০০-এর অধিক বন্যাদুর্গত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌনরোগ বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এ ছাড়া প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, বিশুদ্ধ পানি পান এবং বন্যা-পরবর্তী রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেয়া হয়। ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক-ভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা: এ টি এম রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম কামরুজ্জামান। বিজ্ঞপ্তি।