জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

Printed Edition
কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দিচ্ছেন নূরুল ইসলাম : নয়া দিগন্ত
কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দিচ্ছেন নূরুল ইসলাম : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

এসএসসি, দাখিল ও সমমান পরীায় জিপিএ ৫ প্রাপ্ত চার শতাধিক শিার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখা। গতকাল রাজধানীর উত্তরার একটি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সফলতার জন্য অধ্যবসায়কে মূল চাবিকাঠি উল্লেখ করে তিনি শিার্থীদের মেধা ও তারুণ্যকে দেশের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।

প্রধান আলোচকের বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সফলতা যেন শিার্থীদের অহঙ্কারী না করে। যত বড় অবস্থান তৈরি হবে, তত বেশি বিনয়ী হয়ে বাবা-মা, শিক ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। তিনি শিার্থীদের সর্বোচ্চ দতা অর্জনের পাশাপাশি তাকওয়া ও নৈতিক চরিত্র গঠনের পরামর্শ দেন।

শাখা সভাপতি সাইফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল্লাহ আল মায়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।