চুয়েট আইআইসিটির বোর্ড অব গভর্নরসের সভা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম, আইআইসিটির সহযোগী পরিচালক ড. মো: মঞ্জুর উল হাসান, আইআইসিটির সহকারী অধ্যাপক ড. সুজন চন্দ্র রায় এবং প্রভাষক রাবেয়া সাদিয়া। বিজ্ঞপ্তি।