রাস্তায় জমে থাকা পানি সরেজমিন পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

Printed Edition

গুলশান, বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার রাস্তার দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান । গতকাল দুপুরে প্রথমে গুলশান পরে বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন । পরিদর্শনকালে প্রশাসক সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন । এ সময় প্রশাসক কাজীপাড়া ও শেওড়াপাড়ার পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন। সরেজমিন পরিদর্শনকালে প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান । পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসকের একান্ত সহকারীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।