সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বান্দরবানে প্রধান শিক অপহৃত

বান্দরবানের থানচি উপজেলার নাইদারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক চাইঅং প্রু মার্মাকে (৪৬) সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করেছে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের একটি সশস্ত্র দল স্কুলে হানা দিয়ে তাকে নৌকায় করে সাঙ্গু নদীপথে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা অন্য শিকদের মোবাইল ফোনও নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। অপহৃত শিক থানচি বাজারসংলগ্ন মাস্টারপাড়ার মৃত মংফোঅং মার্মার ছেলে। থানচি থানার ওসি কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীরা জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয়রা দাবি করছেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে এখনো কোনো পরে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বান্দরবান প্রতিনিধি।

কৃতী শিার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীায় জিপিএ ৫ পাওয়া তিন শতাধিক শিার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার শাজাহানপুর উপজেলার সাজাপুর কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার। জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিার্থীদের অভিনন্দন জানিয়ে জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান। আয়োজকরা জানান, তিন শতাধিক শিার্থীকে ক্রেস্ট ও উপহারসামগ্রী দেয়া হয়েছে। বগুড়া অফিস।

বিদ্যুৎস্পৃষ্টে শিার্থীর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: পারভেজ ইসলাম (১৬) নামে এক এসএসসি উত্তীর্ণ শিার্থীর মৃত্যু হয়েছে। পারভেজ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের মো. জামাত ইসলামের ছেলে। এ বছর আইরমারী উচ্চবিদ্যালয় থেকে সে এসএসসি পাস করে। গত বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় একটি মুদি দোকানে বিদ্যুতের মেরামত কাজের একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হয় পারভেজ। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

কুমিল্লার চান্দিনায় এক প্রবাসীর বাড়ির পাকা ভবনের তালা ভেঙে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চান্দিনা পৌরসভার হারং এলাকার দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহকর্তা খলিলুর রহমান জানান, মুখোশধারী ১০-১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গেইটের তালা ভেঙে ঘরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে ৭৪ হাজার ৬০০ টাকা, স্বর্ণের রুলি, আংটি, চেইন, নেকলেস, কানের দুল, রূপার অলঙ্কার ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যাওয়ার পথে হারং গ্রামের আব্দুলিপাড়া এলাকায় আবু হানিফ ও রেদোয়ানের কাছ থেকেও দু’টি মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা।

পৃথক ঘটনায় ২টি লাশ উদ্ধার

নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ও গলায় ফাঁস দিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বাবলু রায়ের ছেলে ও রাজমিস্ত্রি ছিলেন। গত ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে বাড়িতে আসেন সুমন। সকালে প্রতিবেশীরা লাশ দেখে পুলিশে খবর দেয়। ডোমার থানার ওসি মো: হাবিবুল্লাহ জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দিকে সকালে কাজীরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব বয়সের অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নীলফামারী প্রতিনিধি।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে লাশটি উদ্ধার করা হয়। বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ আইনগত পরবর্তী ব্যবস্থা নেবে বলে তিনি জানান। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে বরখাস্ত হওয়া আনসার সদস্য হানিফ খানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও পাঁচ-ছয়জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, মামলার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা।

মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের দুই অভিযানে ১১ শ’ ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার হোগলাকান্দি আমতলা ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিলে হোগলাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৪০) ও নয়াগাঁও বিল্লাপাড়ার বাসিন্দা রাজন মোল্লাকে (৩৮) গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, হোগলাকান্দি থেকে দেলুকে ৫০০ পিস এবং নয়াগাঁও থেকে রাজনকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মুন্সীগঞ্জ প্রতিনিধি।