চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বোয়ালখালীতে অমিত সেনগুপ্ত (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
অমিত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, বসতঘরের নিজ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের লাশ পাওয়া গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



