দেশের সাব ওয়ান টন কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এ সি আই মোটরস লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত অটোমোবাইল নির্মাতা মাহিন্দ্র্া অ্যান্ড মাহিন্দ্র্া-এর মিনি পিকআপ বাজারজাতকরণের মাধ্যমে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য, জ্বালানি-সাশ্রয়ী ও লাভজনক পরিবহন সমাধান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই সেগমেন্টে এসিআই মোটরস বাজারে এনেছে মাহিন্দ্রার দুটি জনপ্রিয় মডেল- মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি। মাহিন্দ্রা সুপ্রো ৯০০ কেজি পর্যন্ত এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি ৮০০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, মজবুত চ্যাসিস এবং আরামদায়ক কেবিন সুবিধার সমন্বয়ে মডেল দুটি দৈনন্দিন ব্যবসায়িক পরিবহনে কার্যকর সমাধান প্রদান করবে। ৩ মার্চ রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে মাহিন্দ্রা মিনি পিকআপের চাবি হস্তান্তর করেন। এই প্রথম ডেলিভারি কার্যক্রমের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এসিআই মোটরসের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। বিজ্ঞপ্তি।



