৬০০ কর্মী নিয়ে খাল পরিষ্কার এমপি হুমামের

Printed Edition
কুলকুরমাই খাল পরিষ্কার উদ্বোধনকালে বক্তব্য রাখেন হুমাম কাদের এমপি : নয়া দিগন্ত
কুলকুরমাই খাল পরিষ্কার উদ্বোধনকালে বক্তব্য রাখেন হুমাম কাদের এমপি : নয়া দিগন্ত

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

ছয়শ’ পরিচ্ছন্নতা কর্মী নিয়ে কোদাল হাতে খাল পরিস্কারে নামলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মীদের নিয়ে খালের ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিস্কার করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধ ও পর্যটকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন হুমাম।

রাঙ্গুনিয়া পৌরসভা কুলকুরমাই খাল পরিস্কার কর্মসূচি উদ্বোধনকালে হুমাম কাদের বলেন, ডেঙ্গুর লার্ভা জন্ম নেয় এই ধরনের ময়লা ও অপরিচ্ছন্ন খালে। দেশের জনগণকে বাঁচাতে হলে এসব অপরিচ্ছন্ন খাল পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি রাঙ্গুনিয়ায় পর্যটনখাতকে বিকশিত করতেও খালগুলো পরিষ্কার রাখা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একেএস খান ডায়াগনস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামানজার এস খান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: নাজমুল হাসান, মহিবুল কবির তমাল, সম্রাট, নুর আহমেদ, মজিবুল হক মুজিব প্রমুখ।