১১০ সদস্যের এনসিপির বগুড়া জেলা কমিটি ঘোষণা

Printed Edition

বগুড়া অফিস

১১০ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত সোমবার রাত ৮টার দিকে এনসিপির কেন্দ্রীয় দফতরের এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটির মেয়াদ থাকবে পরবর্তী ছয় মাস। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদকে আহ্বায়ক, রাফিয়া সুলতানাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সুলতান মাহমুদকে জেলা কমিটির সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জীমকে।

নতুন কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়ক হলেন, সিরাজুল ইসলাম (সিরাজ), ডাক্তার এনামুল হক (বাবু বিশ্বাস), হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজি মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি।

৭ জন সাংগঠনিক সম্পাদক হলেন, শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফ এম মাহমুদুল হক রাকিব, হুমায়ন কবির হিমু, মশিউর রহমান (বিপু) ও জুবায়ের আহমেদ জয়। এ ছাড়াও এ টি এম নাহিদুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ৭৩ জনকে সদস্য পদে রাখা হয়েছে।