চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়া ৮০০ কেজি চিনিসহ দুই পাচারকারী গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ রোডে একটি ট্রাক থেকে চিনিগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান. একটি অসাধু চক্র চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাসকৃত বিপুল পরিমাণ চিনি বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দু’জন চোরাকারবারিকে আটক করা হয়।