ফিরলেন ওপেনার শারমিন এশিয়া কাপ ও এশিয়াডের দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপ ক্রিকেটের ১০ম আসরের। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল দিয়েছে বাংলাদেশ। এই দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি রয়েছেন বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। সর্বশেষ টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ওপেনার তাজ নেহার। তার পরিবর্তে ফিরেছেন শারমিন সুলতানা।

টি-২০ সংস্করণে হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের সব ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ১৩ সেপ্টেম্বর। ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ৩১ আগস্ট। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে জ্যোতি বাহিনী।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।