মির্জাপুরে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

Printed Edition

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে পার্টির প্রচার বাড়াতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় মির্জাপুর বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পৌরসদর, গোড়াই, আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়ন ঘুরে একই স্থানে শেষ হয়।

উপজেলা এনসিপি আহবায়ক মো: আকাশ বাবু উজ্জ্বল ও সদস্য সচিব অ্যাডভোকেট মো: লিটন হোসেনের নেতৃত্বে শোভাযাত্রায় অতিথি ছিলেন, এনসিপির টাঙ্গাইল জেলা যুগ্ম আহবায়ক মো: মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হুদা তালুকদার।