ক্রীড়া প্রতিবেদক
সেরাদের সেরার লড়াই শুরু হয়েছে কিকবক্সিংয়ে। যার পোশাকি নাম বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ কিকবক্সিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনেই দু’টি স্বর্ণপদক জিতেছেন -৪৫ কেজিতে দিনাজপুরের মাহবুবা আক্তার এবং -৩৫ কেজিতে ময়মনসিংহের মুশফিকা হাসান নোভা।


