কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে তিন কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে এসব চেক তুলে দেয়া হয়।
বিআরটিএ সদর দফতরের পরিচালক (অপারেশন) ও যুগ্মসচিব মোছাম্মদ মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ খুলনার উপপরিচালক তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক, কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল আলম ও বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক।
অনুষ্ঠানে মোট ৮৩টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহত ৫৫ জনের পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি ৭৫ লাখ টাকা দেয়া হয়। এ ছাড়া আহত ২৮টি পরিবারের মধ্যে ৪২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।



