দায়িত্ব নিলেন ডেসকোর নতুন চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁঁইয়া

Printed Edition
দায়িত্ব নিলেন ডেসকোর নতুন চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁঁইয়া
দায়িত্ব নিলেন ডেসকোর নতুন চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁঁইয়া

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫২০তম সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। সভায় ডেসকো বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। উল্লেখ্য, সদ্য বিদায়ী ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ রফিকুল ইসলাম ৩০ অক্টোবর ২০২৪ সালে দায়িত্ব নিয়েছিলেন।

সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ডেসকোর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি।