রয়টার্স
যুক্তরাষ্ট্রের শক্তিশালী তুষারঝড়ের প্রভাবে শনিবার প্রায় চার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখ ৬০ হাজার বাড়ি। ভারী তুষারপাতের কারণে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা পুরোপুরি থমকে যাওয়ার হুমকিতে পড়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তুষারপাত, তুষারবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পাশপাশি বিপজ্জনক কম তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে। এই ঝড় আগামী সপ্তাহ পর্যন্ত পূর্বাঞ্চলের তিন-চারভাগ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাবে। তুষারঝড়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি বিপর্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ‘এই ঝড়ের পথে যেসব রাজ্য রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণে রাখব আমরা।’ দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ ১৭টি অঙ্গরাজ্য এবং কলম্বিয়া বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লুইসিয়ানা এবং টেক্সাসের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



