সাত মাসেও শেষ হয়নি নোবিপ্রবি ফুটসাল টুর্নামেন্ট

Printed Edition

নোবিপ্রবি প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের ঘোষণা, আকর্ষণীয় পুরস্কার এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের আশ্বাস, সবমিলিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদল আয়োজিত আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। তবে টুর্নামেন্ট শুরুর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। এ নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অসন্তোষ দেখা দিয়েছে।

৮ ডিসেম্বর ২০২৫ খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় ১০ ডিসেম্বর। পরে বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এরপর, ঈদুল ফিতরের বন্ধ শেষে দ্বিতীয় পর্বের খেলাও। তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হলেও ডিসেম্বরের মধ্যেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব হয়নি। এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শেখ আবরার নাসিফ বলেন, টুর্নামেন্ট শুরুর পর জাতীয়পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে।