প্রতি বিশ্বকাপই কিছু নতুন নতুন খেলায়াড়ের আত্মপ্রকাশ ঘটায়। আবার পুরনো, প্রতিষ্ঠিত এবং তারকা ফুটবলারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। নতুন খেলোয়াড় বলতে অল্প বয়সী কিছু খেলোয়াড়কে পাওয়া যায়। তবে এই অল্প বয়সে খুব কম ফুটবলারেরই গোল করার সুযোগ হয়েছে। ১৯ বছরের কম বয়সী এই ফুটবলারদের মধ্যে গোল করেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তিনিই এখন পর্যন্ত বিশ্বকাাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা। ১৯৫৮ সালের বিশ্বকাপে তিনি ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিনে বয়সে গোল করেছেন। এখন পর্যন্ত কোনো ফুটলারই তার এই রেকর্ড ভাঙতে পারেনি। তবে পরশু রাতে এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করেছেন স্পেনের লামিনে ইয়ামাল।
১৮ বছর ৩২৩ দিন বয়সে ইয়ামালের গোল এবারের বিশ্বকাপে সৌাদি আরবের বিপক্ষে। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের খেলোয়াড় তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বিশ্বকাপে ১৯ বছর বয়সের নিচে আরেকজন ফুটবলার গোল করেছেন। তাদের একজন সেনেগালের ইব্রাহিম এমবায়ে। ফ্রান্সের বিপক্ষে ১৮ বছর ১৪৩ দিনে গোল করেছেন তিনি।



