বিবিসি
ফিলিপাইনের পালাওয়ান উপকূলের কাছে একটি যাত্রীবোঝাই ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৭ জন আরোহী নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটির কোস্টগার্ডের এক মুখপাত্র স্থানীয় একটি রেডিও চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযানের হালনাগাদ তথ্যে কোস্টগার্ডের উক্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থল থেকে ইতোমধ্যে ৪২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও প্রতিকূল আবহাওয়া এবং সাগরের তীব্র স্রোতের কারণে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে কোস্টগার্ডের সূত্রে জানা গেছে, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ওই ফেরিটিতে মোট ১৩৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন সাধারণ যাত্রী এবং ১৭ জন নৌযানের কর্মীবৃন্দ। তবে প্রাণহানি ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নৌযানটি রাজধানী ম্যানিলার বন্দর এলাকা থেকে দেিণর পর্যটন এলাকা পালাওয়ানের করোন দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। পথে বারাঙ্গাই মারসিলার প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল (প্রায় ২ দশমিক ২ কিলোমিটার) উত্তর-পূর্বে পৌঁছালে এটিতে আগুন ধরে যায়।



