সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম-কক্সবাজারে ফ্লাইট চালুর উদ্যোগ

Printed Edition
সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী :   নয়া দিগন্ত
সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার সকালে বি+মান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি কাইজার সোহেল আহমেদের সাথে এ বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবা সহজ হওয়ার পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

জানা গেছে, সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়টি ইতোমধ্যে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পর এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেবা আরো আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুন দু’টি রুট চালু হলে যাতায়াতে ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন।