বিনোদন প্রতিবেদক
বৃহত্তর ময়মনসিংহের মেয়ে বিশ^বিদ্যালয়পড়–য়া জীম খুব অল্প সময়েই নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন তার সদ্য প্রকাশিত নাটকগুলোতে। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য ‘পাখিরা অসহায়’, ‘মন কারিগর’, ‘এনজিও মাসুদ’, ‘বন্ধু গার্লফ্রেন্ড’। ‘পাখিরা অসহায়’ নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। ‘মন কারিগর’ নাটকটি নির্মাণ করেছেন রাগিব রাইহান পিয়াল, ‘এনজিও মাসুদ’ নির্মাণ করেছেন বাবু সিদ্দিকী এবং ‘বন্ধু গার্লফ্রেন্ড’ নির্মাণ করেছেন আরমান রহমান প্রত্যয়। ঈদের সময়টিতে প্রকাশিত যে নাটকগুলোতে জীমের অভিনয় ছিল বেশ প্রশংসিত, সে নাটকগুলো হচ্ছে- রাকিবুল হাসান তানভীরের ‘পাশে থেকো’, মাবরুর রশীদ বান্নাহর ‘তোমায় উড়াব রঙে’, ‘লাভ স্টোরি অব দ্য ইয়ার’। এই মুহূর্তে বিশেষত ‘পাখিরা অসহায়’ নাটকে অভিনয়ের জন্য ভীষণ প্রশংসা কুড়াচ্ছেন জীম। দর্শকের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ায় ভীষণ উচ্ছ্বসিত জীম। জীম বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইউটিউবে প্রকাশিত নাটকগুলোর জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। আমার আজকের এই পর্যায়ে আসার জন্য আমি কৃতজ্ঞ আমার সব নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, মেকাপম্যানসহ আরো যারা সংশ্লিষ্ট থাকেন তাদের প্রত্যেকের কাছে। আমি কৃতজ্ঞ আমার সহশিল্পীদের প্রতি, দর্শকের প্রতি। অবশ্যই কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের সব শিক্ষক ও সহপাঠীর প্রতি এবং সাংবাদিকদের প্রতি। সবার আন্তরিক সহযোগিতায় আমি অভিনয়ে নিজের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করছি। একজন অভিনেত্রী হিসেবে আমি এখনো নবীন। নবীন অবস্থায় আমার যে চেষ্টা, যে শ্রম আমি দেয়ার চেষ্টা করছি এবং এরপর প্রতিটি নাটক প্রচারে আসার পর যেভাবে সাড়া পাচ্ছি তা আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণার, সামনে এগিয়ে যাওয়ার। আগামীতে আমি আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করার ব্যাপারে বিশেষভাবে সজাগ থাকব।’



