বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক গোলাম মো: সিরাজ, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার প্রমুখ। এ ছাড়া জেলা যুবদল, ছাত্রদল, কুরআনখানি, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে। বগুড়া অফিস।
বগুড়ায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
Printed Edition



