রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি : ঢাকায় EDD পুনর্বহাল সিলেটে দ্বিতীয় EDS চালু

Printed Edition
রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি : ঢাকায় EDD পুনর্বহাল সিলেটে দ্বিতীয় EDS চালু
রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি : ঢাকায় EDD পুনর্বহাল সিলেটে দ্বিতীয় EDS চালু

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে রফতানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরো সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টার ফলে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে Explosive Detection Dog (EDD) পদ্ধতি ব্যবহার করে সরাসরি যুক্তরাজ্যগামী রফতানি কার্গো স্ক্রিনিং পরিচালনার অনুমোদন পুনর্বহাল হয়েছে। এর ফলে বাংলাদেশের রফতানি কার্গো নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে আরো সামঞ্জস্যপূর্ণ হয়েছে। যুক্তরাজ্যগামী পণ্যের ক্ষেত্রে নিরাপত্তা যাচাইপ্রক্রিয়া আরো শক্তিশালী ও নির্ভরযোগ্য হবে, ফলে রফতানি কার্যক্রমে আস্থা বৃদ্ধি পাবে এবং কোনো ধরনের বিলম্ব বা অতিরিক্ত পুনঃপরীক্ষার ঝুঁকি কমবে। একইসাথে এটি সরাসরি কার্গো পরিবহন সক্ষমতা বাড়িয়ে রফতানিকারকদের সময় ও ব্যয়সাশ্রয়ে সহায়তা করবে। একইসাথে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় Explosive Detection System (EDS) সচল হওয়ায় রফতানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো স্ক্রিনিং কার্যক্রম আরো দ্রুত, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। দ্বিতীয় EDS চালু হওয়ায় স্ক্রিনিং সক্ষমতা বৃদ্ধি পেয়ে কার্গো প্রক্রিয়াজাতকরণে সময় কমবে এবং রফতানি কার্যক্রমে গতি আসবে। পাশাপাশি, বাড়তি চাপ মোকাবেলা সহজ হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা আরো শক্তিশালী হবে, যা রফতানিকারকদের জন্য আস্থা ও সুবিধা উভয়ই নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি।