গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময়

Printed Edition

মেহেরপুর প্রতিনিধি

আসন্ন গণভোট ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের সাথে গণভোটের প্রচার ও জনসচেতনতা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: কামরুজ্জামান প্রমুখ।