বিএমইউতে জুলাই শহীদদের স্মরণে ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা: মিলন হলে গতকাল জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমইউ ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। ডেন্টাল ফ্যাকাল্টির ডিন ও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা কমিটির সদস্য ডা: সাখাওয়াৎ হোসেন সায়ন্থের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম, গুরুতর আহত জুলাইযোদ্ধার বাবা অধ্যাপক ডা: জাকারিয়া আজিজ, বিএমইউর প্রোভিসি (শিক্ষা) ও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা কমিটির সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। পবিত্র কুরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আবদুল আহাদ। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম ও আহত জুলাইযোদ্ধার বাবা অধ্যাপক ডা: জাকারিয়া আজিজকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়া জুলাই শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।