সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ফল সেমিস্টার-২০২৬-এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো: সিরাজুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে একাডেমিক কার্যক্রমের ওপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলাম ও শিমুল দাশ।
অনুষ্ঠানে দৃষ্টি-এমা বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং ফল সেমিস্টার-২০২৬ এর ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়। বিজ্ঞপ্তি।



