অনূর্ধ্ব-২০ দলে ব্রিটিশ কোচ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ পুরুষ সাফ ফুটবল হচ্ছে মালদ্বীপে। এত দিন এই দলের কোচ ছিলেন গোলাম রাব্বানী ছোটন। তবে এবার এই দলের হেড কোচের দায়িত্বে ব্রিটিশ কোচ । নাম মার্ক কক্স। উয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচের সাথে মাত্র এক মাসের চুক্তি। গতকাল এই তথ্য জানান বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তার আশা এবার বাংলাদেশ শিরোপা জিতে আসবে মালদ্বীপ থেকে। কক্সও শোনালেন সেই আশাবাদ। এই দলে ছয়জন প্রবাসী ফুটবলারের খেলার কথা। ফ্লাইট সিডিউল মেলাতে পারলে তারা ১৪ তারিখেই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। অনূর্ধ্ব-২০ দল সিনিয়র জাতীয় দলের সাথেই ক্যাম্পে উঠবে। এরপর তাদের প্রস্তুতি ম্যাচ। প্রবাসী ফুটবলারের মধ্যে চার জন মার্কিন যুক্তরাষ্ট্র্র প্রবাসী। একজন যুক্তরাজ্যের। অপর জন কানাডার।