হুন্দাই গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটো লোন সুবিধা দিতে বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকরা নির্বাচিত হুন্দাই মডেল ক্রয়ে এই বিশেষ অটো লোন সুবিধা উপভোগ করবেন।
ক্যাম্পেইনের আওতায় বিশেষ অফারে ঐুঁহফধর ঈৎবঃধ খীঁঁৎু-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ টাকা। এর সাথে উপহার হিসেবে থাকছে একটি হাইসেন্স ১.৫ টন স্মার্ট কমপ্যাক্ট এয়ারকন্ডিশনার এবং ১০ হাজার টাকার সিকরেট রেসিপিকুপন। অন্য দিকে ঐুঁহফধর ঝঃধৎমধুবৎ পাওয়া যাবে ৩৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ মূল্যে। এ ছাড়াও গ্রাহকরা পাবেন বিনামূল্যে রেজিস্ট্রেশন সুবিধা এবং ১০ হাজার টাকার সিকরেট রেসিপিকুপন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট মো: জাহিদুল কবির এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, রিজিওনাল হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরিফুজ্জামান, হেড অব অটো লোন প্রোডাক্ট সিরাজুস সালেকিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



