এসআইবিএলের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

Printed Edition

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২৩টি শাখার অংশগ্রহণে ১১ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক জনাব মো: আবুল বসার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা এবং ড. মোহাম্মদ বজলুল করীম। এ ছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসাররা সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রফতানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিজ্ঞপ্তি।