বিনোদন প্রতিবেদক
রামিসা, এই প্রজন্মের এমন একজন উপস্থাপিকা, যিনি মূলত স্টেজ শোগুলোতেই উপস্থাপনায় নিজেকে ব্যস্ত করে তুলেছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্টেজ শো, কর্পোরেট শো এবং স্কুল-কলেজের অনুষ্ঠানগুলোতে রামিসা নিজেকে একজন নির্ভরযোগ্য উপস্থাপিকা হিসেবেই গড়ে তুলেছেন। ২০২২ সালে হাতিম গ্রুপের একটি ডিলার কনফারেন্সে রামিসা প্রথম উপস্থাপনা করেন। এরপর থেকে একটু একটু করে উপস্থাপনাতেই রামিসার ব্যস্ততা বেড়ে যায়। ইডেন কলেজের সমাজ বিজ্ঞানের সাবেক এই ছাত্রী আগামীতে নিজেকে একজন উপস্থাপিকা হিসেবেই ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান। যে কারণে এখন থেকেই উপস্থাপনার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এরই মধ্যে রামিসার সৌভাগ্য হয়েছে ‘লাক্স চ্যানেল আই সুপাস্টার-২০২৫’-এর উপস্থাপনা করার সুযোগ পেয়ে। এই মুহূর্তে এই প্রতিযোগিতায় যে শীর্ষ পাঁচজন আছেন তাদের হয়ে তিনি নানানভাবে দর্শকের কাছে ভোট চাইছেন। রামিসা এই পাঁচজন সম্পর্কে বিভিন্ন তথ্যও তুলে ধরছেন। এটি রামিসার জন্য উপস্থাপনায় এগিয়ে যেতে বিশেষভাবে সহযোগিতা করবে। কারণ টিভি শো একজন উপস্থাপিকাকে এগিয়ে নিয়ে যেতে দারুণভাবে সহযোগিতা করে। রামিসার বাবা মা, তিন বোন রাইসা, নূসরাত ও ফারিয়াও তাকে উপস্থাপনার ব্যাপারে সবসময়ই উৎসাহ দিয়ে থাকেন। পাশাপাশি তার বেস্ট ফ্রেন্ড নীলা, মারিয়া ও হাবিবাও তাকে উপস্থাপনার বিষয়ে ভীষণ অনুপ্রেরণা দিয়ে থাকেন। পাশাপাশি দর্শকের অনুপ্রেরণা তো রয়েছেই। রামিসা বলেন, ‘নিজের স্পিকিং স্কিল বাড়ানোর জন্য, নার্ভাস দূর করার জন্য মানুষের সাথে নিজের নেটওয়ার্কিংটা বাড়ানো শুরু করি উপস্থাপনার মধ্য দিয়ে। কিন্তু এভাবে নিজেকে উপস্থাপনায় মগ্ন করে ফেলব এটি আসলে ভাবনায় ছিল না। কিন্তু এখন উপস্থাপনা করতেই ভীষণ ভালো লাগছে। আগামীতে নিজেকে আমি উপস্থাপনাতেই মগ্ন রাখতে চাই। আমার খুব প্রিয় উপস্থাপিকা হচ্ছেন মৌসুমী মৌ আপু ও নীল হুরেজাহান আপু।



