সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ফেনী-৩ সোনাগাজী-দাগনভুঞা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক বলেছেন, এ আসনের জনগণ নিজেদের ভাগ্যোন্নয়নে দাঁড়িপাল্লাকে বিজয় করবে, ইনশাআল্লাহ। গত মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সোনাগাজী-দাগনভুঞার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাবেক সচিব ও দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মাদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ফেনী-২ সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা-৯ আসনের প্রার্থী শ্রমিক নেতা কবির আহমাদ, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, সাবেক সচিব মাহবুবুল হক ও খোরশেদ আলম, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।



