অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ড দল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজের প্রথম দুই টেস্টে হেরেছে ইংল্যান্ড। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে দুই দল। এ টেস্টকে সামনে রেখে গতকাল একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে একটিমাত্র পরিবর্তন এনেছে ইংলিশরা। পেসার গাস অ্যাটকিনসনের জায়গায় নেয়া হয়েছে আরেক পেসার জশ টাংকে।

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জেফরা আর্চার ও জশ টাং।