ক্রীড়া ডেস্ক
ইতিহাস গড়লেন এলেনা রিবাকিনা। ইউএস ওপেনের মহিলা এককের দুইবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭ ও ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডসø্যাম জিতেছেন কাজাখস্তানের এই তারকা। ইউএস ওপেনের প্রথম হলেও এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ডসø্যাম জয়ের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী রিবাকিনা।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে গত পরশু ফাইনালের শুরু থেকেই খেলায় আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণ ছিল রিবাকিনার। শক্তিশালী সার্ভ, বেসলাইন থেকে নিখুঁত শট এবং প্রতিপক্ষের আক্রমণ সামলে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার দক্ষতায় প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ইউএস ওপেনের টানা দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। চাপের মুহূর্তে আগ্রাসী টেনিস খেলে ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটে আর কোনো সুযোগ দেননি রিবাকিনা। শুরু থেকেই সাবালেঙ্কার ওপর চাপ অব্যাহত রেখে রিটার্নে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি নিজের সার্ভ ধরে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।
রিবাকিনার এই জয়ে ইউএস ওপেনে আধিপত্যেরও অবসান ঘটল সাবালেঙ্কার। এর আগে টানা দুই বছর নিউ ইয়র্কে শিরোপা জিতেছিলেন এই বেলারুশিয়ান। এবার লক্ষ্য ছিল টানা তৃতীয় ইউএস ওপেন জিতে সেরেনা উইলিয়ামস ও ক্রিস এভার্টের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখানো। কিন্তু রিবাকিনার দুর্দান্ত পারফরম্যান্স সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি।
রিবাকিনার জন্য এই শিরোপার গুরুত্ব আরো বেশি। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছিলেন তিনি। এর আগে ২০২২ সালে উইম্বলডন জয় ছিল তার প্রথম গ্র্যান্ডসø্যাম। ইউএস ওপেনের শিরোপা যোগ হওয়ায় এখন তার ট্রফির সংখ্যা দাঁড়াল তিনে। আর চলতি বছরে হার্ডকোর্টে তার দাপট আরো একবার স্পষ্ট হলো।
শিরোপা জয়ের পথে রিবাকিনা সেমিফাইনালে হারিয়েছিলেন ২০২৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফকে। এর আগে টুর্নামেন্টে তার সামনে পড়েছিলেন নাওমি ওসাকাও। অর্থাৎ পুরো টুর্নামেন্টজুড়েই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এই শিরোপার জয়ের মধ্য দিয়ে আরেকটি বড় অর্জনও হয়েছে রিবাকিনার। সাবালেঙ্কাকে দীর্ঘ ৯৯ সপ্তাহের এক নম্বর র্যাংকিং থেকে সরিয়ে নারী টেনিসের নতুন বিশ্ব নম্বর ওয়ান হয়েছেন রিবাকিনা
ইউএস ওপেন জয়ের পর রিবাকিনা বলেন, ‘সত্যি বলতে, ভাষা খুঁজে পাওয়া কঠিন... টুর্নামেন্টে আসার আগে এমন কিছুর আশা আমি করিনি। চোট নিয়ে কিছুটা ভুগছিলাম। কিন্তু কোনোভাবে সবকিছু আমার অনুকূলে চলে এসেছে। এরিনা... তোমার বিপক্ষে খেলাটা খুব কঠিন। তুমি আমাকে সামর্থ্যরে শেষ বিন্দুতে ঠেলে দাও...।’
তিনি যোগ করেন, ‘এমন সুন্দর একটি আবহের জন্য আমি চমৎকার দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। দিন দিন আরো বেশি করে নিউ ইয়র্কের প্রেমে পড়ে যাচ্ছি।’
এই বছর দ্বিতীয় শিরোপা ও র্যাংকিংয়ের শীর্ষস্থানের জোড়া অর্জনে রোমাঞ্চিত রিবাকিনা বলেন, ‘পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করব যে ইউএস ওপেন জিতেছি এবং বিশ্বের এক নম্বর র্যাংকিং অর্জন করেছি- অনুভূতিটা হবে অন্য রকম।’



