নীলফামারী সরকারি কলেজে রক্তাক্ত জুলাই চিত্রপ্রদর্শনী

Printed Edition

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে অনুষ্ঠিত দুই দিনব্যাপী চিত্রপ্রদর্শনী “রক্তাক্ষরে জুলাই” পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা আয়োজিত এ প্রদর্শনীর শেষ দিন গতকাল সোমবার সকালে তিনি অনুষ্ঠানস্থলে আসেন। তার সাথে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শিবিরের সভাপতি সেলিমুদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ এবং কলেজ শাখার সভাপতি মুসা ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। চিত্রপ্রদর্শনীতে ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিভিন্ন আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এ ধরনের ইতিহাসভিত্তিক আয়োজনের প্রশংসা করেন। নীলফামারী প্রতিনিধি।