‘ক্ষমতার নয়, সমতার চেয়ার’ নামে একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালু করেছে আরএফএলের হাউজওয়্যার ব্র্যান্ড আরএফএল চেয়ার। সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে চেয়ার দীর্ঘদিন ধরেই ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। কোনো অনুষ্ঠানে বড় নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা প্রভাবশালী ব্যক্তিদের জন্য থাকে বিশাল কাঠের, সিংহাসনসদৃশ চেয়ার, আর সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকে প্লাস্টিকের চেয়ার বা বেঞ্চ। এই ক্যাম্পেইনের মাধ্যমে আরএফএল জানাতে চায় চেয়ার বসার জায়গা, ক্ষমতার মাপকাঠি নয়। আরএফএল চেয়ারে যেমন বসতে পারেন একজন সাধারণ ভোটার, তেমনি বসতে পারেন একজন জনপ্রতিনিধিও। এখানে ছোট-বড়, নেতা-নাগরিকের কোনো ভেদাভেদ নেই। সমতার এই বার্তাই আরএফএল চেয়ার সমাজে ছড়িয়ে দিতে চায়।
এ সময় ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তৌকিরুল ইসলাম, আরএফএল হাউজওয়্যারের হেড অব মার্কেটিং ইশফাকুল হক ও ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দেবসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



